সর্বশেষ

সারাদেশ

আলফাডাঙ্গায় কলেজছাত্র সুমন হত্যা: ১৭ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আরও ২০–২৫ জন আসামি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে কলেজছাত্র সুমন শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কলেজছাত্র সুমন শেখ (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিহতের বড় ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে যাওয়ার সময় সুমন শেখের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখের নেতৃত্বে একদল ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন শেখ কাশিয়ানী উপজেলার আব্দুল খালেক কলেজের ছাত্র ছিলেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন