সর্বশেষ

সারাদেশ

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণেই দেশে হামের প্রাদুর্ভাব: ড. জিয়াউদ্দিন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিগত অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতা ও মারাত্মক ভুলের কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। রবিবার গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি দেশের সকল নাগরিকের জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু করার ঘোষণা দেন।
ভিটামিন-এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, পূর্ববর্তী সরকার তা দিতে ব্যর্থ হয়। মূলত অদূরদর্শিতা ও নীতিগত ভুলের কারণেই বর্তমানে দেশে এই রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

তিনি দেশের চিকিৎসাসেবা ব্যবস্থার আধুনিকীকরণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এছাড়া দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি গোপালগঞ্জকে দক্ষিণাঞ্চলের একটি অন্যতম চিকিৎসাসেবা কেন্দ্র বা স্বাস্থ্য হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা প্রকাশ করেন তিনি।

গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর এবং জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের উপস্থিতিতে এদিন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। ক্যাম্পেইনের আওতায় জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৫৬০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন