সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ব্যবসায়ীকে জড়িয়ে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. জাহিদুর রহমান তুহিন। বুধবার দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলন

লিখিত বক্তব্যে ব্যবসায়ী জাহিদুর রহমান তুহিন জানান, তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু তাঁর ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই মহলটি তাঁর ওপর ক্ষিপ্ত হয় এবং কিছু নামধারী সংবাদকর্মীকে দিয়ে বানোয়াট তথ্য ছড়ায়। সম্প্রতি কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় তাঁর বিরুদ্ধে ‘আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন’ শিরোনামে আপত্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয় বলে তিনি অভিযোগ করেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সেখানে দাবি করা হয়েছে তাঁর ‘নাহার ফ্যাশন হাউজ’, ‘নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘নাহার হাউজিং’ ও ‘নাহার রিসোর্ট’ নামে একাধিক প্রতিষ্ঠান রয়েছে, যা সম্পূর্ণ অসত্য। বাস্তবে তাঁর একমাত্র বৈধ প্রতিষ্ঠান ‘নাহার এন্টারপ্রাইজ’, যা ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত এবং তিনি নিয়মিত কর পরিশোধ করেন।

এই ধরণের অপপ্রচারের কারণে তাঁর পারিবারিক ও ব্যবসায়িক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন