সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ রবিবার সকালে নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের শরীরে ভিটামিন ‘এ’ নিজে থেকে তৈরি হয় না। তাই বাহ্যিক উৎস এবং পুষ্টিকর খাবারের মাধ্যমে শরীরে এর চাহিদা পূরণ করতে হয়।

প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন তাঁর বক্তব্যে বলেন, সময়মতো শিশুদের প্রয়োজনীয় টিকা না দেওয়ার কারণে দেশে হামের মতো জটিল রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এ ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ২৩৮টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

বিশেষ করে মাসকান্দা বাসস্ট্যান্ড, রেল স্টেশন এবং অনগ্রসর ও অবহেলিত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের এই সেবার আওতায় আনার ওপর জোর দেওয়া হয়েছে। কোনো শিশুই যেন এই পুষ্টি সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিকিৎসক ও পুষ্টিবিজ্ঞানীদের মতে, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অন্ধত্ব প্রতিরোধ হয় এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা এড়ানো সম্ভব হয়। তাই ময়মনসিংহের সকল সচেতন অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে নিরাপদে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন