সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় মাদকবিরোধী মিটিং নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসী পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সকালে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

টি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ছিরু মিয়া, কালাম কাজী, জাহিদ শেখ, মিরাজ মাতুব্বর ও বাকি মাতুব্বর। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন খোকন মিয়া চেয়ারম্যান, মোকসেদ খালাসী, ইলিয়াস মাতুব্বর ও বাদল মাতুব্বর।

গত শুক্রবার কালাম কাজীর বাড়িতে একটি মাদকবিরোধী মিটিং অনুষ্ঠিত হয়। এরপর শনিবার হামিরদী ইউনিয়ন পরিষদেও আরেকটি সভা হয়। এসব সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এক পক্ষের অভিযোগ ছিল, মাদক কারবারীরা সংগঠিত হচ্ছে, অন্য পক্ষের দাবি ছিল মাদকবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধ সৃষ্টি করা হচ্ছে।

এর জেরে শনিবার সন্ধ্যায় একটি পক্ষ দেলোয়ার নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে এর প্রতিশোধ হিসেবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

রোববার সকালে পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থিতি চরমে পৌঁছায়। দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র—ঢাল, সরকি, টেটা, তলোয়ার ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে “তাকবীর” ধ্বনি দিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত আকতার মাতুব্বর, রিয়াদ মাতুব্বর ও মামুন মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া বলেন, মাদকবিরোধী মিটিংয়ে অংশ নেওয়াকে কেন্দ্র করে দেলোয়ার মাতুব্বরের বাড়িতে হামলা হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

অন্যদিকে ছিরু মিয়া অভিযোগ করে বলেন, মাদকবিরোধী মিটিংয়ের আড়ালে একটি পক্ষ সংগঠিত হয়ে উত্তেজনা সৃষ্টি করেছে, যার ফলেই এই সংঘর্ষ ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন