সর্বশেষ

সারাদেশ

মহিপুরে ৩ খালের অবৈধ বাঁধ অপসারণ, রক্ষা পেল বিশাল গোলগাছ বাগান

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে অবৈধভাবে নির্মিত তিনটি খালের বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে পানি প্রবাহ আটকে থাকায় হুমকিতে পড়া গোলগাছ বাগান ও স্থানীয় পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে অবমুক্ত হলো খালের স্বাভাবিক পানি প্রবাহ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর এলাকায় এ অভিযান চালানো হয়। শনিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক নিজ হাতে কোদাল চালিয়ে এই বাঁধ অপসারণ কার্যক্রমের শুভ সূচনা করেন। পরবর্তীতে খালের তিনটি বাঁধই কেটে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রমজানপুর এলাকায় খালের তীরে গড়ে ওঠা গোলগাছের বাগানটি পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় মারাত্মক হুমকিতে পড়েছিল। গাছের গোড়ায় লবণাক্ত পানি জমে পচন সৃষ্টি হচ্ছিল, যা একই সাথে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করছিল। বাঁধ কেটে দেওয়ায় এখন গোলগাছের বাগানটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে।

অভিযানকালে উপস্থিত কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহ সচল হওয়ায় গোলগাছসহ অন্যান্য জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। পাশাপাশি আশপাশের কৃষিজমির পানি নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই সহজ হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক জানান, জনভোগান্তি ও পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার থাকবে। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন