সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় ১ হাজার ৩শ' কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে আজ রবিবার দুপুরে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি উপকরণ বিতরণ

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগী কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বিএডিসি ও হর্টিকালচার সেন্টারের সরবরাহ করা এসব উন্নত মানের কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তৈরি করা অগ্রাধিকার তালিকার ভিত্তিতে বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় ধাপে অন্য ৬০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরির মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার এবং সবজি মাচায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। সরকারি এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম জানান, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কারণে মাঠপর্যায়ে উৎপাদনশীলতা বাড়ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা সরাসরি কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও পরামর্শমূলক সহায়তা অব্যাহত রাখবেন বলে তিনি আশ্বস্ত করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন