সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য প্রায় ২ লাখ শিশু

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ বছর জেলার প্রায় দুই লাখ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রবিবার (২৮ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. খোরশেদ আলম এনডিসি, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় মুন্সীগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৯৪১ জন শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬৬ হাজার ৬৯৫ জন শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে জেলায় মোট ১ লাখ ৯১ হাজার ৬৩৬ জন শিশুকে এই সেবার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা থেকে রক্ষা করে। সুস্থ ও সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকরা যাতে নির্ধারিত সময়ে তাদের শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান, সে জন্য সংশ্লিষ্টদের জোরদার প্রচার চালুর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন