সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে সাড়ে ৯ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় সাড়ে ৯ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন দিনব্যাপী এই ক্যাম্পেইন সফল করতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে এই কর্মসূচি চলবে।

এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার ৭৮৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সী ৮ লাখ ৩৮ হাজার শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আরও প্রায় ৬৭ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য রয়েছে।

বৃহৎ এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলাজুড়ে ৫৯৭ জন সুপারভাইজার এবং ৭ হাজার ৩৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তাদের সাথে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও যুক্ত থাকবেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ জানান, ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুদের ভিটামিন-এ সমৃদ্ধ প্রাকৃতিক খাবার খাওয়াতে অভিভাবকদের সচেতন করার ওপর জোর দেন তিনি।

মেডিকেল অফিসার তরিকুল ইসলামের মূল প্রবন্ধ উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রিপন রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আলী এমদাদ এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন