সর্বশেষ

সারাদেশ

বিপিজেএ রাজশাহী শাখার সভাপতি সামাদ, সম্পাদক আসাদ নির্বাচিত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে সামাদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন। শনিবার রাজশাহীর কাদিরগঞ্জে সংগঠনের কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (২৭ জুন) রাজশাহীর কাদিরগঞ্জে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন হলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে সামাদ খান, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান নির্বাচিত হন। সহ-সভাপতি পদে কাবিল হোসেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে ২৫ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। সাতটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র গ্রহণ থেকে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতারা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা), রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন