সর্বশেষ

সারাদেশ

গাজীপুর সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর

শনিবার, ২৭ জুন, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজস্ব প্রশাসনিক ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

গাজীপুর সদর উপজেলায় প্রয়োজনীয় সরকারি সেবা নিশ্চিত করার দাবিতে শুক্রবার (২৬ জুন) বিকেলে হোতাপাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ। এতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য বাতেন বিএসসি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য জাহাঙ্গীর সিকদার ও কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হাসান এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা গঠিত হয়। শিল্পায়নের কারণে এ উপজেলায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও এখনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হয়নি। ফলে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা নিতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়।

তাঁরা আরও বলেন, সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম এখনো সিটি করপোরেশনের পুরোনো ভবন থেকে পরিচালিত হচ্ছে। এতে সরকারি বিভিন্ন সেবা নিতে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দ্রুত নিজস্ব প্রশাসনিক ভবন নির্মাণ এবং ৫০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন