সর্বশেষ

সারাদেশ

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী রোববার জেলায় ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুস্তাবীন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জুলেখা খানম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা এবং জেলার সাবেক ইপিআই সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, এ বছর টাঙ্গাইল জেলায় মোট ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৫৩২ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল দেওয়া হবে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার ২০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৫১৪ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী দায়িত্ব পালন করবেন। আগামী রোববার নির্ধারিত ইপিআই কেন্দ্রগুলোতে শিশুদের বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন