গোয়াইনঘাটে ২৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক, পুলিশে সোপর্দ
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের শান্তিনগর এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে পরিচালিত অভিযানে ২৩ পিস ইয়াবাসহ সাহাব উদ্দিন (প্রায় ৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে স্থানীয় যুবসমাজের উদ্যোগে পরিচালিত এক অভিযানে ২৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নলজুরি আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দা সাহাব উদ্দিন (প্রায় ৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় যুবসমাজের সদস্যরা জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় তাঁরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সাহাব উদ্দিনের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
আটকের পর তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।
শান্তিনগর যুবসমাজের প্রতিনিধিরা বলেন, এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তাঁরা উল্লেখ করেন।
১২০ বার পড়া হয়েছে