সর্বশেষ

সারাদেশ

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জোর প্রস্তুতি

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৮ জুন জেলার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। তিনি জানান, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং অন্ধত্ব দূরীকরণে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলাজুড়ে ক্যাম্পেইনটি সফল করতে ইতিমধ্যেই সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এবারের কর্মসূচিতে নাটোর জেলার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দুইজন করে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

প্রচারণার অংশ হিসেবে জেলার সাড়ে তিন হাজার মসজিদে জুমার খুতবার মাধ্যমে এবং সড়কগুলোতে তথ্য অফিসের মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ওরিয়েন্টেশন কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা ও বাস্তবায়নের কৌশল তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আরেফীন অক্সিন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহেরা হালিম হাজারিকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন