সর্বশেষ

সারাদেশ

‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশাল মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহল অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মানববন্ধন

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের স্থানীয় হাইস্কুল মোড়ে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে ধারণ করে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের মরণ ছোবল থেকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নকে রক্ষা করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অনতিবিলম্বে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের এই অপতৎপরতা বন্ধ করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

উক্ত প্রতিবাদী কর্মসূচিতে চর ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন জনসাধারণসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন