সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আশরাফুল ইসলাম
আশরাফুল ইসলাম

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ২৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ২০৪টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পরিচালিত হবে।
সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দীন

চাঁপাইনবাবগঞ্জে আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দীন।

তিনি জানান, জেলার পাঁচটি উপজেলায় মোট ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে ১ লাখ ইউনিটের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে ২ লাখ ইউনিটের একটি করে লাল রঙের ক্যাপসুল প্রদান করা হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ২০৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন ১৮৮ জন স্বাস্থ্য সহকারী, ১৭৯ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৪১২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক।

সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দীন অভিভাবকদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, ক্যাম্পেইনের দিন কোনো শিশু অসুস্থ থাকলে তাকে সেদিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। তবে শিশু সুস্থ হওয়ার পর পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে গেলে তাকে ক্যাপসুল খাওয়ানো যাবে।

এ ছাড়া যেসব শিশু সম্প্রতি হামের চিকিৎসার অংশ হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে, তাদের ২৮ জুন পুনরায় এই ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা ও শিশুস্বাস্থ্যে এর গুরুত্ব তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম।

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহমেদ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা নবী উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জেলার পৌরসভা ও প্রত্যন্ত অঞ্চলের সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনার জন্য অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন