সর্বশেষ

সারাদেশ

এবার জার্মানিতে গেল রংপুরের হাঁড়িভাঙ্গা আম, শত কোটি টাকা আয়ের স্বপ্ন

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের একমাত্র জিআই পণ্য হিসেবে স্বীকৃত রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের চাহিদা এখন বিশ্বজুড়ে। সম্প্রতি জার্মানিতে ১শত মেট্রিক টন আম রপ্তানির মধ্য দিয়ে শুরু হয়েছে এর আন্তর্জাতিক যাত্রা। সুস্বাদু ও আঁশবিহীন এই আমকে ঘিরে এবার শত কোটি টাকা আয়ের আশা করছেন স্থানীয় চাষি ও রপ্তানিকারকেরা।
হাঁড়িভাঙ্গা আম

রংপুর জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলতি মৌসুমের ১৫ জুন থেকে আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙ্গা আম বাজারে আসার পর দেশজুড়ে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ ট্রাকে করে এই সুস্বাদু ফল পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। চাহিদা বাড়ার কারণে বাগানেই প্রতি কেজি আম এখন ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

রপ্তানিকারক ও আড়তদারদের সূত্রে জানা গেছে, ঢাকার গ্রিন গ্লোবাল অ্যাগ্রো লিমিটেডের মাধ্যমে এবার জার্মানিতে ১০০ মেট্রিক টন হাঁড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে। এছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনাই এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এই আম রপ্তানির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্যবসায়ীদের আশা, চলতি জুলাই মাসের মধ্যে প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকার আম বিদেশে পাঠানো সম্ভব হবে।

হাঁড়িভাঙ্গা আমের মূল রাজধানী হিসেবে পরিচিত রংপুরের পদাগঞ্জ হাটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিল ধারণের ঠাঁই থাকছে না। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বসা এই বিশাল বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছেন। স্থানীয় বাগান মালিকেরা জানান, সাধারণত লালমাটি বা খিয়ার মাটির হাঁড়িভাঙ্গা আম অত্যন্ত সুস্বাদু ও দীর্ঘস্থায়ী হয়, যা না কেটেই ১৫ দিন পর্যন্ত ঘরে রাখা যায়।

এদিকে, দূর-দূরান্তে আম পাঠানোর সুবিধার্থে পদাগঞ্জেই গড়ে উঠেছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অস্থায়ী বুকিং অফিস। তবে প্লাস্টিকের খাঁচা ও অতিরিক্ত ভাড়ার কারণে দূরবর্তী অঞ্চলের ভোক্তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন পাইকাররা। তা সত্ত্বেও দেশের অর্থনীতিতে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ইতিবাচক প্রভাব নিয়ে দারুণ আশাবাদী স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন