সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: লক্ষ্য সোয়া ৩ লাখের বেশি শিশু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই পুষ্টিগুণ সমৃদ্ধ ক্যাপসুল খাওয়ানো হবে।

কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ৯টি উপজেলার মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় বক্তারা ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে কুড়িগ্রামের সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার সহ স্থানীয় সংবাদকর্মীরা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন