সর্বশেষ

সারাদেশ

নিরাপদ খাদ্য ও টেকসই কৃষি নিশ্চিতে গবেষণায় গুরুত্ব দিলেন কৃষিমন্ত্রী

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজেটনির্ভরতার চেয়ে মৌলিক ও উদ্ভাবনী গবেষণায় গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই গবেষণার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শনে কৃষিমন্ত্রী

বুধবার (২৪ জুন) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি ও মৎস্য খাতকে এগিয়ে নিতে হলে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাতে হবে।

তিনি গবেষণার পেটেন্ট গ্রহণ, উৎপাদনশীল প্রকল্প গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, কৃষি খাত এগিয়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মন্ত্রী আরও বলেন, বিশ্বে খাদ্য উৎপাদনের ঘাটতি নেই, বরং নিরাপদ খাদ্য উৎপাদনই এখন প্রধান চ্যালেঞ্জ। ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন কৃষি ও মৎস্য খাতে বড় বাধা সৃষ্টি করছে। তাই আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ উপায়ে উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে রপ্তানির সুযোগ তৈরি করতে হবে।

মৎস্যচাষে ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, এটি যৌক্তিক দাবি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রী বিএফআরআইয়ের বিভিন্ন হ্যাচারি ঘুরে দেখেন এবং সুবর্ণ রুই, মেকং পাঙ্গাশ, মহাশোল, স্বাদুপানির মুক্তাসহ বিভিন্ন প্রজাতির মাছ ও চিংড়ির উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিএফআরআই-এর মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন