কটিয়াদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল শতাধিক
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষসহ ওয়ালটন পণ্যের গ্রাহকদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। বুধবার (২৪ জুন) কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশাপাশি ওয়ালটন পণ্যের গ্রাহকরাও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান। তাঁরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী ওয়ালটন প্লাজার ম্যানেজার রাসেল আহম্মেদ, পুলেরঘাট ওয়ালটন প্লাজার ম্যানেজার আরিফ হোসেন ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
ওয়ালটনের কর্মকর্তারা জানান, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় সহায়তা করতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। অনেকেই স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে উপকৃত হয়েছেন।
১৫৪ বার পড়া হয়েছে