সর্বশেষ

সারাদেশ

বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলার আহ্বান মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি ছাত্রীদের বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি কলেজের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী

মঙ্গলবার (২৩ জুন) মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে এক উদ্বুদ্ধকরণ আলোচনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে সমাজ থেকে বাল্যবিবাহ রোধ এবং মাদকের বিস্তার ঠেকাতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন এইচএসসি পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জনের জন্য তারা শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিদর্শন করছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত ২০ জুন সম্পন্ন হওয়া এই প্রকল্পে প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা ব্যয় হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী

এছাড়া ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কলেজে একটি ‘জ্যোতি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন’ স্থাপন করা হয়েছে, যা জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ভবিষ্যতে কলেজের খেলার মাঠ সংস্কার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন