সর্বশেষ

সারাদেশ

প্রবাসী স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়ার অভিযোগ, স্বর্ণালংকার ফেরত না পাওয়ার দাবি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীর দেওয়া স্বর্ণালংকার নিয়ে অন্যত্র চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী স্বামীর পরিবার স্বর্ণালংকার ফেরত না পাওয়ার দাবি করেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

কবিতা খাতুন, মাঝে তিনি কোরআন মাথায় রেখে শপথ করছেন। বামে প্রবাসী স্বামী আমির হোসেন।

ঝিনাইদহ জেলার দৌগাছী ইউনিয়নের কলামনখালী গ্রামের আমির হোসেনের সঙ্গে কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়ীয়া গ্রামের কবিতা খাতুনের বিয়ে হয় ২০২৩ সালের ১২ নভেম্বর। পারিবারিক সূত্রে জানা যায়, আমির হোসেন সে সময় মালয়েশিয়ায় অবস্থান করায় মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ছেলের পরিবারের দাবি, বিয়ের সময় কনের জন্য সোনার চেইন, চুড়ি, আংটিসহ বিভিন্ন স্বর্ণালংকার দেওয়া হয়েছিল। বিয়ের পর কিছুদিন সবকিছু স্বাভাবিকভাবে চললেও পরে পারিবারিকভাবে নানা জটিলতা দেখা দেয়।

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়ীয়া গ্রামের কবিতা খাতুন ও জেলার দৌগাছী ইউনিয়নের কলামনখালী গ্রামের আমির হোসেন।

স্বামীর পরিবারের অভিযোগ, একপর্যায়ে কবিতা খাতুন হঠাৎ একদিন সেয়ারপুর গ্রামের ট্রাক হেলপার তন্ময়ের সঙ্গে পালিয়ে যায়। দুই পরিবারই আবার কবিতাকে ফিরিয়ে আনে। এরপর সে পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে অঙ্গিকার করে আর কখনও এমন ভুল করবে না। তার প্রবাসী স্বামী এবং তার পরিবার মেনে নেয়। এর কয়েকদিন পর আবারও কবিতা খাতুন আগের বরের দেওয়া সোনার গোহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে প্রেমিক ট্রাক হেলপার তন্ময়ের কাছে চলে যায়। তার বিয়ে করেছে বলেও জানা গেছে। তবে প্রবাসী স্বামীকে তালাক দেয়নি।

আমির হোসেনের পরিবারের অভিযোগ, কবিতা খাতুন স্বামীর দেওয়া স্বর্ণালংকার এখনও ফিরিয়ে দেয়নি। পরিবারের সদস্যরা দাবি করেন, বর্তমানে তিনি অন্যত্র অবস্থান করছেন এবং ট্রাক হেলপার তন্ময়কে বিয়েও করেছেন বলে তারা জানতে পেরেছেন।

এদিকে, প্রবাসী স্বামী আমির হোসেনের পরিবার অভিযোগ করেছে যে, বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার এখনো ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় তারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন