সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ফলের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির গুরুত্ব ছড়িয়ে দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে আয়োজিত এই মেলা চলবে ২৫ জুন পর্যন্ত।
জাতীয় ফল মেলার উদ্বোধন

মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা police সুপার মোঃ হাবিবউল্লাহ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ফল মেলা

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ দেশীয় ফলের পুষ্টিগুণের কথা তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ ও সবল শরীরের জন্য আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় দেশীয় ফল রাখা জরুরি। তবে চাহিদার তুলনায় আমাদের দেশীয় ফল খাওয়ার প্রবণতা কম থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় ফল বেশি খাওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, দেশের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে কৃষি খাতও সমৃদ্ধ হচ্ছে। বর্তমান সময়ে পুষ্টি নিশ্চিত করতে ফল মেলার গুরুত্ব অপরিসীম। তিনি আশ্বস্ত করেন যে, আগামীতে এই মেলা আরও বড় পরিসরে আয়োজন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় যোগাযোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন