সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ৩ লাখ ৬৬ হাজার শিশু

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় একযোগে এই কার্যক্রম পরিচালনা করা হবে। শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন

চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার ২ হাজার ৩৩২টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলবে। মঙ্গলবার চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, ক্যাম্পেইনের আওতায় জেলাজুড়ে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর স্বাভাবিক শারীরিক বিকাশ ও অন্ধত্ব দূরীকরণে এই ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আরও উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মায়ের বুকের দুধ এবং ঘরে তৈরি সুষম খাবার দেওয়ার বিষয়ে মায়েদের সচেতন করা জরুরি। এই কর্মসূচি শতভাগ সফল করতে তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সোহেল রুশদী। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, আলম পলাশ ও ফারুক আহম্মেদ। এ সময় চাঁদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন