চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
সোমবার, ২২ জুন, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদাবাজির একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাঁকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলার জন্য তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিল। বর্তমানে তাঁকে ডিএমপিতে নেওয়া হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে