সর্বশেষ

প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ২২ জুন, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় কর্মস্থলে যাওয়ার পথে তাঁদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা সবাই দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের মস্তাক আহমদ (২৭) ও জুবের আহমদ (২৮) এবং বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের কাদির আহমদ (৩৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় তাঁরা কাতারের রাজধানী দোহা থেকে সানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে একটি ব্যক্তিগত গাড়িতে রওনা হন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ ছয়জনের মৃত্যু হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, নিহতদের বহনকারী গাড়ির চালক একজন ভারতীয় নাগরিক ছিলেন। তবে তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত কাদির আহমদের বাবা বাহার উদ্দিন জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য চার বছর আগে তাঁর ছেলে কাতারে পাড়ি জমিয়েছিলেন। আগামী মাসে দেশে ফেরার কথা থাকলেও তার আগেই মৃত্যুর সংবাদ আসে।

স্থানীয় সূত্র জানায়, নিহত পাঁচজনই নিম্ন আয়ের পরিবারের সদস্য ছিলেন এবং কাতারের একটি খামারে কাজ করতেন। তাঁদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে শোক ও আহাজারির সৃষ্টি হয়েছে।

নিহতদের স্বজনেরা দ্রুত সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন