কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলার পাশাপাশি হামলার ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।
কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। গতকাল বৃহস্পতিবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের আইন ও সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। বিশেষ করে নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনা ও এর আশপাশের এলাকা থেকে দূরে থাকার জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
মিসাইল বা ড্রোন হামলার কোনো ছবি বা ভিডিও ধারণ না করার জন্যও সবাইকে আবারও আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকতে হবে। পরিস্থিতি সম্পর্কে কুয়েত সরকারের নির্দেশনা অনুসরণ এবং স্থানীয় আইন মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ এবং +৯৬৫ ৫০৮৯৫১৬১। এ ছাড়া ই-মেইলে যোগাযোগের ঠিকানা mission.kuwait@mofa.gov.bd।
১২০ বার পড়া হয়েছে