সর্বশেষ

আন্তর্জাতিক

লন্ডনের হোয়াইট সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২১ জুন, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ১০০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

হোয়াইট সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার কর্মীরা

লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। পরে দ্রুত ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানের সময় ভবনের ভেতর থেকে তিনজন পুরুষকে বের করে আনা হয়। তাঁদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনজনের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁরও মৃত্যু হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড আরও জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৯টি জরুরি কল পাওয়া গেছে। আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা কাজ করছেন। তদন্তে সহযোগিতা করছে স্থানীয় পুলিশও।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন