সাহিত্য
দেশহীন মানুষের দেশ তবে কোথায়? দেশহীন মানুষের তবে কী পরিচয় হয়?
শূন্যরেখার ধারাপাত
লিটন আব্বাস
শনিবার, ২০ জুন, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশহীন মানুষের দেশ তবে কোথায়? দেশহীন মানুষের তবে কী পরিচয় হয়?
শূন্যরেখার ধারাপাতে, রাতবিরাতে একবার এদিক, আরেকবার ওদিক; এই এদিক-ওদিকের খেলায় কারা বানায় এইসব মানুষকে দেশহীন?
পশুদের দেশ থাকলে, এরকম মানুষের মতো দেখতে ও অবিকল মানুষের কেন তবে দেশ থাকবেনা?
প্রশ্নগুলো ঝুলে থাকে সীমান্তের কাঁটাতারে।
সীমান্তে খেলা। খেলা রাতবিরাতে।
এ'খেলার ভাগে পড়ে না খেয়ে দিনরাত পার করে দেশহীন মানুষের সন্তানেরা।
কুকুর-বিড়ালের ঠাঁই হয়; পরিচয়হীন এই সব মানুষের কোনো ঠাঁই নাই।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর