সর্বশেষ

সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা এবং ইরাসমাস মুন্ডাস কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষা নেটওয়ার্কের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, আঞ্চলিক সহযোগিতা এবং Erasmus Mundus Programme-এর আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্কলারশিপ ও বিনিময় কর্মসূচির বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর পলিটিক্যাল অফিসার সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, হিউম্যান ক্যাপিটাল টিম লিডার জুরাতে স্মালস্কিতে মেরভিল, প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা এবং প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহিবুল্লাহ সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম।

মতবিনিময় সভায় শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং বৈশ্বিক উচ্চশিক্ষা নেটওয়ার্কের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সংযোগ আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমের প্রশংসা করেন এবং বৈশ্বিক শিক্ষা বিনিময়, গবেষণা সহযোগিতা ও একাডেমিক অংশীদারত্ব সম্প্রসারণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ সফর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন