সর্বশেষ

সারাদেশ

তিন মাসের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র বদলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে আগামী তিন মাসের মধ্যে হাসপাতালের সার্বিক পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আনা হবে। রোগীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বুধবার (১৭ জুন) পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগ এবং রান্নাঘরসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি এবং জবাবদিহিতার অভাব ছিল। ফলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। রোগীদের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে আগামী তিন মাসের মধ্যে হাসপাতালের পরিস্থিতির পরিবর্তন আনা হবে। উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীকে নিয়ে তা উদ্বোধনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি জানান, হাসপাতালের প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় এক লাখ কর্মীর সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ এবং নারীদের ক্যান্সার পরীক্ষার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

পরিদর্শনকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিক বিন-হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন