সর্বশেষ

সারাদেশ

নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদন ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদন, উত্তম কৃষি চর্চা (GAP) সম্প্রসারণ এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। শুরুতে কৃষি বিভাগের কর্মকর্তারা স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। তিনি বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান এবং বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের ভূমিকা, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, উত্তম কৃষি চর্চা (GAP), রাসায়নিক সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা গেলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, তেমনি দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারও সম্প্রসারিত হবে।

এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে তিনটি স্টল স্থাপন করা হয়। সেখানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত আম, পেয়ারা, ড্রাগন ফলসহ বিভিন্ন রপ্তানিযোগ্য উচ্চমূল্যের কৃষিপণ্য প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা স্টল ঘুরে দেখেন এবং আধুনিক উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারণা নেন।

আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব বাড়ানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ ধরনের পার্টনার কংগ্রেস আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও কৃষি খাতের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন