সর্বশেষ

পিবিআই

তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মোটরসাইকেল উদ্ধার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জামালপুরে গৃহবধূ ইশরাত হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুর শহরে ইশরাত জাহান (৩৪) নামের এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে কাউসারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তনু হত্যা মামলায় হাফিজুর রহমান ফের কারাগারে

তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করার পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় শনিবার তাঁকে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় প্রাণ গেল বৃদ্ধার

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে পথ পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় এক বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই।

মানিকগঞ্জে সাগরের মৃত্যুর রহস্য উন্মোচন: প্রধান আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর সাগর আহমেদ হত্যা রহস্যের জট খুলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল হোতা আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।