সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইল বিসিকে খাদ্য এলাকার আড়ালে অবৈধ সিসা কারখানা, পরিবেশ বিপর্যয়ের মুখ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল বিসিক শিল্পনগরীতে খাদ্য উৎপাদনের জন্য নির্ধারিত স্থানে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে একটি অবৈধ সিসা কারখানা। পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারণে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে আশেপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য। এতে তীব্র স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

টাঙ্গাইলের মেসার্স ব্রাদার্স মেটাল নামের কারখানাটিতে নিরাপত্তার কোনো তোয়াক্কা না করেই চলছে সিসা উৎপাদন কার্যক্রম। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই শ্রমিকরা কাজ করছেন এবং সেখানে শিশু শ্রমিকের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এছাড়া কারখানায় বর্জ্য শোধন কিংবা অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই।

বিষাক্ত ধোঁয়া ও অপরিকল্পিত বর্জ্যের কারণে আশেপাশের এলাকার পানি ও মাটি দূষিত হচ্ছে। বিসিক সংলগ্ন তারুটিয়া ও পয়লা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিষাক্ত গ্যাসে আম, জাম ও কাঁঠালসহ বিভিন্ন ফলজ গাছে ফল আসছে না এবং নষ্ট হচ্ছে জমিনের ফসল। এলাকায় বাড়ি বাড়ি ছড়িয়ে পড়েছে তীব্র শ্বাসকষ্টজনিত ব্যাধি।

খাদ্য প্রক্রিয়াজাতকরণের কথা বলে জমি বরাদ্দ নিয়ে পরবর্তীতে প্রভাবশালী মহলের সহায়তায় এই অবৈধ কারখানাটি চালানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের। বারবার প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, অনুমোদনের শর্ত ভঙ্গ করে গড়ে তোলা এই সিসা কারখানার বিরুদ্ধে খুব দ্রুত আইনি অভিযান চালানো হবে। স্থানীয় সচেতন মহল পরিবেশ রক্ষায় অনতিবিলম্বে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০