সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটি গঠন, শহরে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা জেলা যুবদল শহরে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ বের করে। দলটির স্থানীয় শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বক্তব্য রাখেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও মাসুম রানা সবুজ। সমাবেশে বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০