সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস

স্টাফ রিপোর্টার, (গোয়াইনঘাট) সিলেট
স্টাফ রিপোর্টার, (গোয়াইনঘাট) সিলেট

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী মর্টার শেল বিশেষ প্রক্রিয়ায় ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা শেলটি ধ্বংস করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসে।

কৌতূহলবশত ওই যুবকেরা মর্টার শেলটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে শেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এলাকাবাসী।

পরে স্থানীয়রা বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়।

রোববার দুপুরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় শক্তিশালী মর্টার শেলটি সফলভাবে ধ্বংস করেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০