বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সভা অনুষ্ঠিত
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক বিষয় ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.)।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্টের সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, ডা. মং তে ঝ এবং ডা. অং চালু।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের পাশাপাশি একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক বিষয় এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া শিক্ষার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
১২৪ বার পড়া হয়েছে