সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি, প্রাণভয়ে গৃহবন্দি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিক খন্দকার জালাল উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পৈতৃক জমির বিরোধের জেরে তাঁর আপন ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা ও হুমকি দেন বলে জানা গেছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ওই সাংবাদিক নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী খন্দকার জালাল উদ্দিন স্থানীয় ‘বাংলাদেশ বার্তা’ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। জানা গেছে, পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে তাঁর সঙ্গে ছোট ভাই খন্দকার আব্দুল মজিদ সুইটের দীর্ঘদিনের বিরোধ চলছিল। আদালতের রায় জালাল উদ্দিনের পক্ষে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে জমির মালিকানা বুঝিয়ে দেয়।

অভিযোগ উঠেছে, পুলিশ চলে যাওয়ার পরপরই সুইট দেশীয় অস্ত্র নিয়ে জালাল উদ্দিনের ওপর চড়াও হন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়, যা স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযুক্ত আব্দুল মজিদ সুইট মুঠোফোনে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়নের সময় অভিযুক্ত ব্যক্তি পুলিশের সঙ্গেও অশোভন আচরণ করেন। বর্তমানে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন