সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে কর্মশালা ও ছবি প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মশালা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি। যেখানে তরুণ ও সৌখিন আলোকচিত্রীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

শহরের মরহুম মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যুগে আলোকচিত্রের গুরুত্ব এবং তরুণদের এই সৃজনশীল পেশায় এগিয়ে আসার আহ্বান জানান।

জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বক্তারা তরুণ আলোকচিত্রীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় জেলার প্রায় ৫০ জন তরুণ আলোকচিত্রী অংশ নেন। কর্মশালা শেষে মোবাইল ফোন ক্যামেরায় তোলা সেরা ছবির জন্য সৌখিন আলোকচিত্রীদের মাঝে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। চমৎকার সব আলোকচিত্র দেখতে স্থানীয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন