সর্বশেষ

সারাদেশ

বেনাপোল সীমান্তে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির টহল দল এই স্বর্ণের চালানের পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারির ফলেই এই পাচার রোধ করা সম্ভব হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান সংবাদমাধ্যমকে জানান, মাদক ও স্বর্ণ চোরাচালান দমনে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মো. সুজন হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক সুজন স্থানীয় শার্শা উপজেলার পুটখালী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত ২ লাখ ৭১ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ১ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট মালামালের সর্বমোট মূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা স্বর্ণের বারগুলো দ্রুত যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া আটককৃত আসামি সুজন হোসেনকে চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন