সর্বশেষ

সারাদেশ

রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় নগরীর পদ্মা গার্ডেনের একটি কফি বারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, সময় টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাইফুর রহমান রকি, ক্যামেরাপার্সন পাপ্পু, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, কোষাধ্যক্ষ আল আমিন, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, কার্যনির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি ও মো. রাজীব আলী রাতুল, যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার এবং তাহেরপুর আঞ্চলিক প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেটসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং রাজশাহীর গণমাধ্যমের উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখা, পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে তারা সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন