খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, রোগীদের নিরাপদে সরানোর চেষ্টা চলছে
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ১৮ তলা বিশিষ্ট বেসরকারি হাসপাতাল খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হাসপাতালের নিচতলায় থাকা জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও তৃতীয় তলায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন।
আগুন লাগার পরপরই রোগী, স্বজন ও হাসপাতাল স্টাফদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেককে জানালা ও কাঁচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে পুরো হাসপাতাল এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং ঘন ধোঁয়ায় ঢেকে গেছে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও স্থানীয়রা মিলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
১২২ বার পড়া হয়েছে