সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে পলক অটিজম স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশ কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে পলক অটিজম স্কুল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বৃহস্পতিবার (১১ জুন) পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, পলক অটিজম স্কুলের শিক্ষকবৃন্দ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের মাঝে পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময়ও করেন।

জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সহানুভূতিশীল ও সমতাভিত্তিক পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের মেধা ও সম্ভাবনার বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে জেলা প্রশাসনের সহযোগিতা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন