সর্বশেষ

সারাদেশ

জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে বিশিষ্ট আলেম, সমাজসেবক ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর নামাজে জানাজায় হাজারো মানুষের সমাগম হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জৈন্তাপুরের ক্যাপ্টেন রশিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে বুধবার (১০ জুন) গভীর রাতে ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন এই বরেণ্য আলেম। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত সন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম লামনীগ্রাম মাদরাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফিজ মাওলানা আসজাদ আহমদ। নামাজ শেষে তাঁকে লামনীগ্রাম মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত শোকসভায় বক্তারা বলেন, মাওলানা আব্দুল জব্বার (রহ.) ছিলেন একজন সাদাসিধে, প্রজ্ঞাবান ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব। দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার এবং মানবসেবায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় বক্তব্য দেন পূর্ব সিলেট কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী, শায়খ মাওলানা হাবিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, কামাল আহমেদ, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম, ফখরুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন দুর্লভপুরী, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, মাওলানা তরিকুল্লাহ, মাওলানা হিলাল আহমদ হরিপুরী, অ্যাডভোকেট মুহাম্মদ আলী, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ আব্দুল করিম দিলদার ও মাওলানা শাহিদ হাতিমীসহ অনেকে।

এদিকে মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে লামনীগ্রাম মাদরাসা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় ও স্থানীয় জমিয়ত, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, আবাবিল ফাউন্ডেশন এবং আলো মিডিয়া ফোরামসহ বিভিন্ন সংগঠন। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন