সর্বশেষ

সারাদেশ

লালপুরে সাইবার প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ১০ জুন, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইবার প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার নাজিম উদ্দিন ওরফে তসলিম সরদারের ছেলে সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), বেলাল হোসেনের ছেলে মোতাকাব্বির (২০) এবং ঈছার প্রামানিকের ছেলে টুটুল প্রামানিক (৫০)।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অনলাইনে প্রতারণার অভিযোগের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত পরীক্ষা করা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে আটক ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং প্রতারণার নেটওয়ার্কের পরিধি কতটা বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন