সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাসহ ১৮ জন আটক

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাসহ মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুবলীগের রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার। এছাড়া বিভিন্ন অভিযোগে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসেবী ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকীব উদ্দিনের নির্দেশনায় শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে দলীয় স্লোগানসংবলিত দেয়াল লিখনের ঘটনাও দেখা গেছে। এসব বিষয়ে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন