ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর ১২টায় শহরের হাবেলী গোপালপুর এলাকার ব্যাপ্টিস্ট চার্চ মিশনে অবস্থিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন শিক্ষালয়ের হলরুমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরির তৃতীয় সংশোধিত প্রকল্প এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফরিদপুর ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরি ইনচার্জ মো. আসাদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারাহ দিবা আহমেদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ব্যাপ্টিস্ট চার্চ মিশনের ম্যানেজার বীরবল বৈদ্য এবং শিক্ষক মীনা মজুমদার।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মূল্যবান বই ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা ব্যাপ্টিস্ট চার্চ মিশন প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৪৬ বার পড়া হয়েছে