চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযান: ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ ৩ জন আটক
শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, তিনটি মোবাইল ফোন এবং একটি ইজিবাইকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে চালানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে অবৈধভাবে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের মো. সাগর হোসেন (১৬)। তাদের সবার বাড়ি ভোলাহাট উপজেলার ফুটানি বাজার এলাকায় বলে জানা গেছে।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রীসহ ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাক
২০৪ বার পড়া হয়েছে