সাহিত্য
বিবেক-বুদ্ধি উইপোকার ঢিবি,
মনুষ্যত্বের পচন
লাকি জাদু
বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিবেক-বুদ্ধি উইপোকার ঢিবি,
মরিচা ধরা নৈতিকতা;
সত্য আজ নতজানু হয়ে
খোঁজে হারানো মানবতা।
মা-বাবা ঘরে পড়ে থাকে,
মৃত্যুর পরও নেই খবর;
স্বার্থের ভিড়ে মানুষ গুলো
হারায় হৃদয়, হারায় কবর।
দুর্গন্ধ শুধু দেহে নয়,
পচে গেছে মন-মানসিকতা;
সম্পর্কগুলো শুষ্ক হয়ে
হারিয়েছে আজ মমতা।
এ কোন যুগ, এ কেমন মানুষ,
কোথায় গেল সেই অনুভব?
মনুষ্যত্ব আজ পঁচে পঁচে
জাগায় শুধু নীরব ক্ষোভ।
১৬৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর