সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

“বৃক্ষরোপণ-২০২৬” কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, নগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ধাপে ধাপে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে, যা নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশনের পরিবেশ কর্মীরা নিয়মিতভাবে পানি প্রদান ও পরিচর্যার কাজ করবেন।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করুন এবং তার সঠিক পরিচর্যা নিশ্চিত করুন। এতে করে রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন